সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চট্টগ্রামে শূরা বৈঠকের মাঝে হাটহাজারী মাদ্রাসার মাওলানা আব্দুস ছালামের মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ বার

চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাঈনুল ইসলাম বড় মাদ্রাসায় মহাপরিচালকের শূরা বৈঠকে মারা গেছেন মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমী (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক চলাকালে মাওলানা আব্দুস ছালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সাত পুত্র-চার কন্যা, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।মাওলানা আব্দুস ছালাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।বুধবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক, মুহতামিম নির্ধারণ নিয়ে শূরা সদস্যদের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে অংশগ্রহণ করেন তিনি। এ সময় মহাপরিচালক হিসেবে আব্দুস ছালাম চাটগাঁমীর নাম ঘোষণার পরপরই তিনি হুইল চেয়ারে বসা অবস্থায় ইন্তেকাল করেন বলে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম-২ আল্লামা শেখ আহমদ।হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম ইমতিয়াজ হোসাইন মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস ছালাম চাটগাঁমীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories