সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মধু উদ্ধার করা হয়েছে।ভেজাল মধু ব্যবসায়ীদেরকে আর্থিক জরিমানা ও উদ্ধারকৃত মধু নদীতে ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা একটা থেকে চারটা পর্যন্ত অভিযান চলে। অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চুনকুড়ি গ্রামের ইসহাক শেখের ছেলে রাশিদুল ইসলাম ও মেসার্স ভাই ভাই ট্রেডাস গোলপাতা ও চায়ের দোকানের স্বতাধীকারী হানিফ গাজীর ছেলে নজরুল ইসলামের দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল মধু আটক করেন। অভিযানে শহিদুল ইসলামকে ৫০হাজার ও নজরুল ইসলাম কে ২৫হাজার টাকা জরিমানা করেন।শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা আনম আবুজার গিফারী।এ সময় উপস্থিত ছিলেন র্যাব ৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইসতিয়াক হোসেন, বিএসটিআই এর সাতক্ষীরা জেলা কর্মকর্তা সাফায়েত হোসেন।অভিযানে সোহরাব হোসেনের বাড়ী থেকে ৯৭ ড্রাম ও নজরুলের দোকান থেকে ৮ ড্রাম মোট ১০৫টিড্রামে ৪৭২৫ কেজি চিনি যুক্ত ভেজাল মধু আটক করেন।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আ ন ম আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনিযুক্ত ভেজাল মধু আটক করা হয়।উপজেলা প্রশাসন ও র্যাব বিএসটিআই এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।স্থানীয়দের দাবি হরিনগর বাজার বা তার আশপাশে চিহ্নিত মধু ব্যবসায়ীদের মধ্যে মথুরাপুর গ্রামের ফটিক গাজীর ছেলে নুর ইসলাম, ইসাম গাজীর ছেলে রশিদ, ছোট ভেটখালী গ্রামের হানিফ গাজীর ছেলে নজরুল, শাহবাজ আলীর ছেলে নূর মোহাম্মদ, বারিক, ছোট ভেটখালী গ্রামের ছফেদ মোল্লার ছেলে বারী মোল্লা সহ আরো অনেকে দীর্ঘদিন ধরে ভেজাল মধু ব্যবসা পরিচালনা করে আসছে।
Leave a Reply