রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

ময়মনসিংহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ব্যবসায়ীদের স্মারকলিপি

সমীর সরকার, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২১২ বার

দীর্ঘদিন যাবত ময়মনসিংহে দিনে রাতে একাধিকবার দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটের কারনে ব্যবসায়িক ও সাধারন জীবনযাত্রা ব্যহত হচ্ছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ও নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবিতে আজ  বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট স্মারকলিপি প্রদান করেন ।

স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল। ব্যবসায়ী নেতৃবৃন্দ আগামী দশদিন অবস্থা পর্যবেক্ষণ করবেন, তারপর রাস্তায় দাঁড়ানো ছাড়া আর অন্য কোন বিকল্প পথ থাকবে না বলে হুশিয়ারী দেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশাররফ, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক একেএম আজাদ সেলিম, জেলা ড্রাগিস্ট এন্ড কেমেস্টি এসোসিয়েশনের সভাপতি দীবাকর দে, দুর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তৌহিদুজামান ছোটন, মেছুয়া বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, দোয়েল শপিং কমপ্লেক্স মালিক সমিতির সাধারন সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণকালে, বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে সেই সাথে বিষয়টি বিদ্যুৎ সচিব মহোদয়কে দ্রুত অবহিত করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন।।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories