সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নেপালি লিগে খেলতে তামিমের আবেদন

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার

চলতি মাসের শেষেই নেপালে বসছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম আসর। তাতে খেলতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এ জন্য আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন আকরাম খান।হাঁটুর চোটের কারণে সেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ না খেলেই চলে এসেছিলেন তামিম। এর পর থেকে এখন পর্যন্ত তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার। তবে সেটা শেষ হয়ে যাওয়ার কথা চলতি মাসের শেষেই। সেটি হয়ে গেলে ইপিএল খেলতে আর কোনো শারীরিক বাধা থাকবে না তার। 

সে লক্ষ্যে তামিম আবেদনও করেছেন বিসিবির কাছে। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘তামিম বিসিবির কাছে অনুমতি চেয়ে আমাদের ইতোমধ্যেই চিঠি দিয়েছে। তবে সে অনুমতি তামিম পাবে কি পাবে না, এ বিষয়ে সিদ্ধান্ত আজই (বুধবার) জানাব আমরা।’বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ব্যস্ততা নেই আর। নিউজিল্যান্ড সিরিজের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিবিড় প্রস্তুতিতে নেমে যাবে বাংলাদেশ দল। সেই দল থেকে আগেই এক ফেসবুক ভিডিওর মাধ্যমে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম। যে কারণে বিসিবির অনাপত্তিপত্র পাওয়া নিয়ে বিপত্তি হওয়ার কথা নয়।সব কিছু ঠিকঠাক থাকলে আসছে ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন দেশসেরা এ ওপেনার। বিসিবির অনুমতি শেষমেশ পেয়ে গেলে এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তামিম। নেপালের এ লিগে ইতোমধ্যেই ক্রিস গেইল খেলবেন বলে জানা গেছে। এ ছাড়া স্থানীয় তারকা সন্দ্বীপ লামিচানে, ও আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদও অংশ নিচ্ছেন এ লিগে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories