রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানের জয় তুলে নেয় শ্রীলংকা

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৯ বার

সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন ঘূর্ণি দেখিয়ে ৭৮ রানের জয় তুলে নেয় শ্রীলংকা। এ জয়ে দীর্ঘ ১৮ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় স্বাগতিকরা। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিল তারা।  প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানের মাথায় সাজঘরে ফেরেন লংকান ওপেনার অভিষ্কা ফার্নান্দো। এর পর দীনেশ চান্দিমালকে এলবিডব্লিউ করার পর ফিরতি ক্যাচ নিয়ে কামিন্দু মেন্ডিসকেও সাজঘরে পাঠান জর্জ লিন্ডে। প্রোটিয়া স্পিনারদের নৈপুণ্যে এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ৩১ রান করে ধনঞ্জয়া ডি সিলভার পর ১৩ রান করেই সাজঘরে ফেরেন অধিনায়ক দাসুন শানাকা। ৬ রান করে একই পথে হাঁটেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সপ্তম উইকেটে চামিকা করুণারতেœকে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন চরিথ আসালঙ্কা। কিন্তু তাবরাইজ শামসির দুর্দান্ত বোলিংয়ে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। চামিকার পর ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান করা আসলাঙ্কাকেও ফেরান এ পেসার। শেষ দিকে দলের হাল ধরে ২৯ রানের ইনিংস খেলে উল্লেখযোগ্য স্কোর এনে দেন দুশমান্থা চামিরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৩ রান করে শ্রীলঙ্কা। বল হাতে ৩৮ রান খরচায় ৩ উইকেট নেন কেশব মহারাজ। ২টি করে উইকেট পান শামসি ও লিন্ডে।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। মাত্র ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর ওয়ান রাউন্ডে নামা ইয়ানেমান মালানও সাজঘরে ফেরেন ১৮ রান করে। ৪৫ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে সহায়তা করে বৃষ্টি। কিন্তু তা বেশীক্ষণ স্থায়ী হলো না। বৃষ্টি থামার পরে ২ রান করে হাসারাঙ্গার বলে বোল্ড হন মুল্ডার। ২২ রান করা ক্লাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ উইকেট শিকার করেন মহিশ থিকসানা।  ৫৪ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে । সপ্তম উইকেটে ৩৬ রানের জুটি গড়লেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যান্ডিলে ফেহশুকাইয়ো ও লিন্ডে। অ্যান্ডিলের পর লিন্ডেকে শিকার করে এই জুটি ভাঙেন আসালঙ্কা। পরের ওভারে কাগিসো রাবাদার বিদায়ের পর ৩০তম ওভারে মহারাজকে আউট করে শ্রীলংকার জয় নিশ্চিত করেন মহিশ। দলীয় ১২৫ রানে সব উইকেট হারায় প্রোটিয়ারা।  এ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় স্বাগতিক শ্রীলংকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories