সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

হাসেম ফুড কারখানা থেকে হাড় উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪০ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আর কোনো মরদেহ আছে কিনা তা খতিয়ে দেখতে সেখানে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির নারায়ণগঞ্জের পুলিশ সুপার দেলোয়ার হোসেন। ৫২ শ্রমিক নিহত হওয়া ভবনে আর কোনো মরদেহ বা মরদেহের অংশ বিশেষ আছে কিনা তা খতিয়ে দেখতে ভবনটিতে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, ঘটনার পর থেকে তিন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে- পরিবারের এমন আবেদনের প্রেক্ষিতে এ তল্লাশি চালানো হয়েছে। এ সময় কারখানার চতুর্থ তলা থেকে মাথার খুলি এবং তিনটি হাড়ের অংশ উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্টের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের যে তালিকা দিয়েছিল সে অনুযায়ী উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও কিছু মরদেহের সন্ধান পাননি আত্মীয়-স্বজনরা। উদ্ধার হওয়া হাত-পা বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ডিএনএ টেস্ট করার পর বুঝা গেছে কিছু মরদেহ এখনো উদ্ধার হয়নি। সেই প্রেক্ষিতে নিখোঁজদের কঙ্কাল বা দেহাবশেষ উদ্ধারের জন্যই এ তল্লাশি চালানো হয়। আজ তল্লাশি চালিয়ে কারখানার ৪ তলার স্তূপ থেকে দুটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে লাফিয়ে তিনজনের মৃত্যু হয়। সেই সঙ্গে দগ্ধ ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহগুলো এতটাই পুড়ে যায় যে সেগুলো দেখে চেনা বা শনাক্ত করার উপায় ছিল না। পরে ডিএনও টেস্ট করে মরদেহ শনাক্ত করা হয়। এ ঘটনায় সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories