রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশের আগুনের জবাব আগুন দিয়েই দেবে নিউজিল্যান্ড

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় টি-টোয়েন্টে বাজেভাবে হারায় একটু হলেও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কপালে। যদিও নিউজিল্যান্ড জানে, সিরিজ জয়ের সুযোগটা হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ। গত ম্যাচের লজ্জাজনক হার পেছনে ফেলে যে সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ তা ভালোভাবেই জানেন দলটির কোচ গ্লেন পকন্যাল। জানিয়েছেন, সিরিজে সমতা আনতে লড়াইয়ে একটুও পিছপা হবে না কিউইরা।

মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে নিউ জিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল বলেন, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই তাদের রেকর্ড দুর্দান্ত।”এভাবে হারার পর তাই তাদের রক্তক্ষরণ হওয়ার কথা এবং তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাবে আমরা আগুন দিয়েই লড়ব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি’ আরু যোগ করেন তিনি।তৃতীয় ম্যাচের জয় নিউজিল্যান্ডকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বুধবারের ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই শুধু নয়, আরও বেশি কিছুর আশাও এখন করতে পারছেন পকন্যাল।তিনি বলেন, ‘এটা দারুণ ব্যাপার যে আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তার পর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories