সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেলো প্রিমিয়ার হকি লিগের ১২ ক্লাব

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৮ বার

প্রিমিয়ার হকি লিগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন, সোমবার সে অর্থ ক্লাবগুলোর হাতে তুলে দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর অনুদানের টাকা সর্বশেষ লিগে খেলা ১২ দলের লিগের অবস্থান অনুযায়ী ভাগ করে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

লিগের প্রথম তিন দল চ্যাম্পিয়ন মোহামেডান, রানার্সআপ মেরিনার্স ও তৃতীয় হওয়া অবাহনীকে দেয়া হয়েছে ১২ লাখ টাকা করে। পরবর্তী ২ দল ৮ লাখ টাকা করে এবং বাকি ৭ দল পেয়েছে ৬ লাখ টাকা করে।সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্লাবগুলোর কাছে অর্থের চেক হস্তান্তর করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।কোটি টাকার বাকি অর্থ আগামী হকি লিগে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, ২ লাখ টাকা রানার্সআপ ও ১ লাখ টাকা পাবে তৃতীয় হওয়া দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories