সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আর্মেনিয়ার জালে জার্মানির ৬ গোল

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯ বার

স্বরূপে ফিরল জার্মানি। রবিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল হান্স ফ্লিকের দল। একে একে তারা প্রতিপক্ষের জালে জড়ায় ৬ গোল।দাপুটে ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষকে তটস্থ রাখে জার্মানরা। ম্যাচের ৬ মিনিটে দলকে এগিয়ে দেন সার্জি জিনাব্রি। নয় মিনিট পর আরও এক গোল তার। ১৫ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

এর পর প্রথমার্ধে আরও দুই গোল তুলে নেয় স্বাগতিকরা । ৩৫ মিনিটে মার্কো রিউস, ৪৪ মিনিটে জাল কাঁপান টিমো ওয়ার্নার।দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটের মাথায় ব্যবধান ৫-০ করেন ইয়োহান হফম্যান। এরপর অনেকটা সময় জার্মানদের আটকে রেখেছিল আর্মেনিয়া।কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে আধ ডজন মিশন পূর্ণ করে দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্মেনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন করিম আদেমি।এই ম্যাচের পর পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষেই আছে জার্মানি। সমান ম্যাচে তিন জয়, এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories