রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাল ইতালি

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৬ বার

হতাশার এক রাত কাটল ইতালির। একের পর এক গোল মিসের ম্যাচে পেনাল্টিও জলাঞ্জলি দিয়ে বসলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে প্রাধান্য বিস্তার করে খেলেও সুইজারল্যান্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরতে হলো রবার্তো মানচিনির শিষ্যদের। জয় না পেলেও অবশ্য বড় এক কীর্তি গড়া হয়ে গেছে আজ্জুরিদের। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার ব্রাজিলের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি গড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইতালিও এখন অপরাজিত টানা ৩৬ ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ইতালি। একের পর এক সুযোগ তৈরি করে। কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা আর সুইস গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি মানচিনির দল। সুইজারল্যান্ডও সুযোগ তৈরি করেছে। তবে লক্ষ্যে ছিল না বেশিরভাগ।ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সবচেয়ে বড় সুযোগ হেলায় নষ্ট করে ইতালি। সুইসদের ডি-বক্সে একা ঢুকে পড়া বেরার্দিকে ছুটে এসে ফাউল করে বসেন ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু জর্জিনিয়ো এতটাই দুর্বল শট নেন, ঠেকাতে কষ্টই হয়নি সুইস গোলরক্ষক সমেরের।শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসই আক্ষেপ হয়ে রয় ইতালির। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।অবশ্য এই হতাশার পরও পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষেই আছে ইতালি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সুইজারল্যান্ড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories