সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ বার

ক্রিকেটপ্রেমীদের দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অক্টোবরে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। প্রতিযোগী দেশগুলো নিজেদের গুছিয়ে নেওয়া শুরু করেছে। তবে সবার আগেই এই টুর্নামেন্টের জন্য বাবর আজমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকেও রাখা হয়েছে দলে। তবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ। দলে সুযোগ পাননি অভিজ্ঞ টি-টোয়েন্টি স্পেশালিস্ট শোয়েব মালিক।   পাকিস্তানের এই বিশ্বকাপ দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। চলতি বছর জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলেছেন আজম।দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন খুশদিল। এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছেন আসিফ। শুধু বিশ্বকাপই নয়, তার আগে ১৫ সদস্যের এই স্কোয়াডই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে বলে জানিয়েছে পিসিবি। আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি,  শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।অতিরিক্ত খেলোয়াড় : ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories