রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পঞ্চগড়ে ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৬ বার

পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ৬ শিশুসহ ওই ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য দুপুরে শহরের ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে বাসের টিকিট কাটেন। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হানিফ কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নেয়।  আটককৃত রোহিঙ্গারা হলো, কবির (২১), জুবাইরা বেগম (২০), ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম (৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারিস (৬), নজরুল ইসলাম (৪) ও আবু তাহের (২০)।  পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চট্টগ্রামের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তারা কোথায় ছিল কবে আসছে তা এখনই বলা যাচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories