বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

বিপুল অস্ত্র ও গুলিসহ বেনাপোলের আকুল হুসাইন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫ বার

রাজধানীতে অভিযান চালিয়ে আন্তঃদেশীয় ৫ অস্ত্র চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮টি গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেনাপোলের মেয়র গ্রুপের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দাবীকরা আকুল হোসেন, ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন এবং ফজলুর রহমান। তারা সবাই যশোর জেলার বেনাপোল এবং শার্শা থানা অধিবাসী। পুলিশ আরো জানায়, এই চক্রটির প্রধান আকুল হোসেন ২০১৪ সাল থেকে দুই শতাধিক অস্ত্র নিজে বিক্রি করেছে। অস্ত্র চোরাচালানসহ চক্রের সদস্যরা তক্ষক প্রতারণা, সীমান্ত পিলার, সাপের বিষ, গোল্ড স্মাগলিং, প্রত্নতাত্ত্বিক মূর্তি, ইয়াবা, আইস মাদক চোরাচালানে জড়িত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories