সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

অক্সিজেন প্লান্ট নিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪ বার

বাংলাদেশের জন্য ২টি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সাভিত্রি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে ২টি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে যুদ্ধজাহাজটি।নৌবাহিনী সূত্র জানায়, আইএনএস সাভিত্রি বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি এবং ঢাকা মেডিকেল কলেজের জন্য একটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট নিয়ে এসেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে এই অক্সিজেন প্লান্ট হস্তান্তর করেন আইএনএস সাভিত্রি যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজের পক্ষে অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories