শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১ বার

বুলগেরিয়ার কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ পাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সোফিয়া গ্লোব নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম।বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং আলোচনার ভিত্তি হিসেবে কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। টিকাগুলো বিনামূল্যে পেলেও তা আনার খরচ বহন করবে বাংলাদেশ।

এদিন বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ দেশটির জাতীয় পরিষদকে আরও দুটি চুক্তি অনুমোদনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে একটি হলো নর্থ মেসিডোনিয়াকে ফাইজার টিকার ৫১ হাজার ৪৮০ ডোজ দান এবং অন্যটি নরওয়ের কাছে মডার্না টিকার এক লাখ ডোজ পুনঃবিক্রয় সংক্রান্ত।এর আগে ইউরোপীয় দেশটি ভুটানকে ১ লাখ ৭২ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories