বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি জালিয়াতির অভিযোগ প্রমাণিত, চাকরি হারালেন জগন্নাথপুরের সাবেক নির্বাচন কর্মকর্তা সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর লক্ষ্মীপুরের রামগতিতে পানির সংকটে কৃষকের হাহাকার ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিদ্ধার্থ শুক্লা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার

বলিউডের পরিচিত মুখ সিদ্ধার্থ শুক্লা আর নেই। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের কুপার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৪০ বছর। ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। এরপর তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে বিদায় নেন এই তরুণ তারকা।

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ছিলেন সিদ্ধার্থ শুক্লা। এছাড়া জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস সিজন ১৩’তে অংশ নিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। এরপর থেকে সোশ্যাল মিডিয়াতেও তার ভক্ত-অনুসারীর ছড়াছড়ি।২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। এরপর থেকে ধারাবাহিক নাটকের মুখ্য চরিত্রে সাফল্যের সঙ্গে কাজ করে আসছিলেন। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় সিদ্ধার্থের। ‘হামটি শার্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে আলোচিত হন।তবে সিদ্ধার্থ ব্যাপক পরিসরে পরিচিতি পান সালমান খান সঞ্চালিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সিজন-১৩’তে অংশ নিয়ে। সেই আসরে বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া খতরো কে খিলাড়ি শো’তেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্ধার্থ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories