সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই: পরীমণি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬ বার

পরীমণি গ্রেফতার হওয়ার পর তার একাধিক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেগুলো নিয়ে বিতর্ক-সমালোচনার ঝড় বয়ে যায়। জামিনে মুক্তি পাওয়ার পর এ বিষয়টি নিয়েও কথা বলেছেন পরী। তিনি বলেন, ‘আমার ফোন, গাড়ি সব সিআইডিতেই আছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই। তাও আমার ফোন থেকে।

পরীমণি জানান, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এজন্যই তিনি আদালত প্রাঙ্গণে চিৎকার করে সহযোগিতা চেয়েছিলেন। তার ভাষ্য, ‘চোখের সামনে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বলব না? আরে আমাকে যখন এখান (বাসা) থেকে নেয়, তখন আমি জানি নাকি যে, আমাকে গ্রেফতারের জন্য নেয়! কত নাটক করে আমাকে এখান থেকে নিল। বলল, জাস্ট অফিসে যাবেন, কথা বলবেন, চলে আসবেন। ওমা, পরদিন দেখি পরীমণি গ্রেফতার। আমি বুঝলাম না কিসের জন্য।’উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়। সেই মামলায় ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। এছাড়া আরও ৮ দিন তিনি থানা ও সিআইডি হেফাজতে ছিলেন বলে জানা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories