রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

পাকিস্তানের শক্তিশালী দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩ বার

তিন তরুণ তুর্কি ও ঘরোয়া পর্যায়ের এক অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য ২০ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট দল। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হতে পারে চারজনেরই।প্রথমবারের মতো ডাক পাওয়া চারজন হলেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহনাওয়াজ দাহানি, উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিস ও লেগস্পিনার জাহিদ মাহমুদ। বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি দিয়েই তাদের ওয়ানডে ক্যারিয়ার শুরুর সম্ভাবনা প্রবল।

পাকিস্তান দলের সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ২০ বছর বয়সী ওয়াসিমের। যেখানে চার ম্যাচে ২ উইকেট নেন তিনি। আরেক পেসার ২৩ বছর বয়সী দাহানি চলতি বছরেই প্রথমবারের মতো খেলেছেন লিস্ট এ ও টি-টোয়েন্টি ম্যাচ।উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে ২০ বছর বয়সী হারিসকে। যিনি সবশেষ ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ৪১ গড়ে করেছেন ২৮৯ রান। নতুনদের মধ্যে সবচেয়ে বয়স্ক ৩০ বছর বয়সী জাহিদ মাহমুদ।এদিকে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ ও সোয়েব মাকসুদ।আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ ১৯ ও ২১ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মাহমুদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories