রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিএনপিকে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১ বার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের রাজনীতি পরিহার করে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্রাবের অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী বলেন, সরকার শিগগিরই কিছু ভূঁইফোড় অনলাইন নিউজ পোর্টলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে আমি অভিনন্দন জানাই। বিএনপি যে এতোদিন ধরে অপরাজনীতি জঙ্গি আশ্রয়ে রাজনীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি করে আসছিল আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা থাকবে সে ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসবে।তিনি আরো বলেন, কিছু আইপি টিভির আমরা রেজিস্ট্রেশন দিবো। দেওয়ার পর যারা নীতিমালার ব্যত্যয় ঘটাবে, তাদেরগুলো বন্ধ করে দেওয়া হবে। কারণ এভাবে ব্যাঙের ছাতার মতো আইপি টিভি আর একটা ক্যামেরা নিয়ে ডোমিন খুলে আইপিটিভি চালু করা সমাজে করতে দিতে পারি না, রাষ্ট্রে করতে দিতে পারি না। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories