রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে : আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৭ বার

দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নিউজ পোর্টাল চালু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে।

আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তী সময় আমরা ইংরেজি ভার্সন চালু করব। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। এ ছাড়া প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলোও তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’ড. বেনজীর আরও বলেন, ‘পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতিসাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories