মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কোভিড হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তি করা যাবে-স্বাস্থ্য অধিদফতর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনার উচ্চ সংক্রমণের মধ্যেই দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সাধারণ হাসপাতালের পাশাপাশি কোভিড হাসপাতালগুলোকেও প্রস্তুত করা হচ্ছে। আজ বুধবার দুপুরে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এ খবর জানিয়েছেন।

তিনি জানান, ‘ডেঙ্গু রোধে আমাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে। বাড়িতে ফুলের টবসহ বাসার ভেতরে-বাইরে জমে থাকা যেসব পানি আছে, সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। ময়লা-আবর্জনা পরিষ্কার রাখতে হবে। তিন দিনের বেশি সময় বাসার বাইরে কেউ অবস্থান করলে বাথরুমের কমোড, প্যান ইত্যাদি ঢেকে রাখতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।মিটফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতালসহ রাজধানীর ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৩ আগস্ট অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালগুলো হলো : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর; রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা; আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা; লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা; কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories