সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

কুষ্টিয়ায় আব্দুল খান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৩৩ বার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের আব্দুল খান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুরের বালিয়াশিশা গ্রামের বাবু খানের ছেলে মুজিবুল খান এবং আরিফ খান, একই গ্রামের শফি খান, সাইফুল খান ও আসাদুল খান। আসামিরা সবাই রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। আসামি আশরাফুল ও মোমিনের বিরুদ্ধে  অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০১৪ সালের ১৯ জুন রাত ২টার দিকে মামলার বাদীর বাবা আব্দুল খানকে কুষ্টিয়া হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৮/৪৪৮/৩০২/৩৪ ধারায় মিরপুর থানায় মামলা হয়। আসামি সাইফুল খান ও শফি খান  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র মামলার তদন্ত শেষে সাত আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories