রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাগেরহাটে ক্রেডিট ইউনিয়ন’র প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগের (কালব্) উপজেলা শাখা থেকে প্রতারণার আশ্রয়ে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

কালব্’র মোলেরলগঞ্জ উপজেলা ব্যবস্থাপনা কমিটির  চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বাদী হয়ে গতকাল সোমবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি সংস্থাটির উপজেলা শাখার ম্যানেজার যশোরের পার খাজুরা গ্রামের ফরিদ উদ্দিনকে (৩২) সোমবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ।এ মামলার অপর আসামিরা হচ্ছেন, মোরেলগঞ্জের মা-বাবার ঋণ কলেজের অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন (৪৫), বিএসএস দাখিল মাদ্রাসার সহকারি সুপার মো. মুঈন উদ্দিন হিরু (৩৯), রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ নজরুল ইসলাম (৪৫) ও সাংবাদিক মো. আবুল কালাম আজাদ মল্লিক। এছাড়াও অজ্ঞাতনামা আসামি আছেন আরও অনেকে।

মামলায় বলা হয়েছে, এজাহার নামীয় আসামিরা অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় ২০২০ সালের ২৬ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে পরিচালনা পরিষদ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষর জাল করে ১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছে। সকল টাকা রূপালী ব্যাংক বারইখালী শাখার এসটিডি-১৩ নং সঞ্চয়ী হিসাব থেকে তোলা হয়েছে। এ টাকা তুলতে সংস্থারটির (কালব্) মোরেলগঞ্জ শাখার ৩৬ জন সদস্যের নামে জালিয়াতির আশ্রয়ে লোন তোলা হয়েছে।

মোটা অংকের এই টাকা আত্মসাৎ করতে প্রায় ৪০ জন সদস্যদের জাতীয় পরিচয় পত্র, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সীল ও স্বাক্ষর জাল করা হয়েছে। রূপালী ব্যাংক বারইখালী শাখা থেকে রেজিষ্ট্রারে এন্ট্রি ছাড়া কিছু চেকবইও সংগ্রহ করেছে চক্রটি।

এ বিষয়ে কালব্ মোরেলগঞ্জ শাখার চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, লকডাউনে অনেকে অফিসে যেতে পারেনি। সেই সুযোগে সংশ্লিষ্টদের স্বাক্ষর জাল করে অনেকে সদস্যের নামে লোন তুলে টাকা আত্মসাৎ করেছে আসামিরা। যা অভ্যান্তরীণ অডিটে ধরা পড়ে।

এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শুভঙ্কর রায় বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে আজ মঙ্গলবার বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে সাতদিনের রিমান্ডের আবেদনও করা হবে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories