রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

প্রতিপক্ষ আর্জেন্টিনা, ব্রাজিল দলে নেই ৯ তারকা

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৩৭ বার

বিশ্বকাপ বাছাইপর্বে ২ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও ৯ তারিখ পেরুর বিপক্ষে খেলবে তিতের দল। তবে এই ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দল পাচ্ছে না সেলেকাওরা।

জানা গেছে, করোনায় ভ্রমণের ‘লাল তালিকা’ভুক্ত দেশে জাতীয় দলের ম্যাচে খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়েছে ইপিএলের ক্লাবগুলো। ফলে পূর্বে ডাকা সেখানে খেলা ৯ তারকাকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিতে।বর্তমানে ইপিএলে লিভারপুলের হয়ে খেলছেন গোলকিপার আলিসন, মিডফিল্ডার ফাবিনিও ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটিতে গোলকিপার এডেরসন ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্রেড এবং চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা ও এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। তারা কেউই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

ব্রাজিল স্কোয়াড

গোলকিপার: এভেরসন (আতলেতিকো মিনেইরো), সান্তোস (আতলেতিকো), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), মিরান্দা (সাও পাওলো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), এদেনিলসন (ইন্টারনাসিওনাল), গারসন (মার্শেই), ম্যাথিয়াস নুনেস (স্পোর্টিং লিসবন), ব্রুনো গিমারেস (লিওঁ), লুকাস পাকেতা (লিওঁ), ক্লদিনিও (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।

ফরোয়ার্ড: এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), নেইমার (পিএসজি), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), হাল্ক (আতলেতিকো মিনেইরো), মালকম (জেনিত) ও ভিনিসিয়ুস (রিয়াল মাদ্রিদ)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories