রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

পিএসজিতেই থাকছেন এমবাপে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২০৯ বার

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) চাহিদার সঙ্গে আর পেরে উঠলো না রিয়াল মাদ্রিদ। কয়েক দফায় দাম বাড়িয়েও কাইলিয়ান এমবাপেকে নিজেদের দলে পেল না স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমের পুরোটা পিএসজিতেই থাকছেন ২০১৮ বিশ্বকাপের উদীয়মান তারকা।ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকম তাদের প্রতিবেদনে জানাচ্ছে, এমবাপের জন্য ২০০ মিলিয়ন ইউরোর চাহিদা ছিল পিএসজির। কিন্তু রিয়াল মাদ্রিদ ১৮০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়। যে কারণে অনেক ইচ্ছে থাকার পরও রিয়ালে যেতে পারছেন না এমবাপে।

এ মৌসুমে না গেলেও নতুন মৌসুমে হয়তো বিনা ট্রান্সফার ফিতেই রিয়ালে যোগ দিতে পারবেন এমবাপে। কেননা ২০২১-২২ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে তার। যার মানে দাঁড়ায় ২০২২-২৩ মৌসুম শুরুর আগে তিনি নিজের ইচ্ছেমতো ফ্রি ট্রান্সফারেই যে কোনো দলে যোগ দিতে পারবেন।মঙ্গলবার বন্ধ হয়ে যাচ্ছে চলতি মৌসুমের ট্রান্সফার উইন্ডো। এর মধ্যে এমবাপেকে দলে পেতে দুই দফায় বড় অঙ্কের প্রস্তাবই দিয়েছিল রিয়াল। কিন্তু ১৮০ মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাবেও রাজি হয়নি পিএসজি। তাই আরও এক মৌসুম প্যারিসেই কাটাতে হবে ২২ বছর বয়সী ফুটবলারকে।অন্যদিকে এমবাপের সঙ্গে নতুন চুক্তি করার জন্য অন্তত ছয়বার প্রস্তাব দিয়েছে পিএসজি। কিন্তু রিয়ালে যাওয়ার জন্য মুখিয়ে থাকা এমবাপে সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন। যে কারণে আগামী মৌসুমে ফ্রি-তেই এমবাপেকে ছেড়ে দিতে হবে পিএসজিকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories