রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় মারের

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১১৯ বার

ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান তারকা অ্যান্ডি মারে। গ্রিক তারকা স্টেফানোস সিটসিপাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ সেটে হেরে গেছেন তিনি। তবে এমন হার ঠিক মেনে নিতে পারছেন না এ ব্রিটিশ তারকা।আর্থুর এশ স্টেডিয়ামে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা ম্যাচটিতে সিটসিপাস জিতেছেন ২-৬, ৭-৬ (৯-৭), ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে। প্রথম তিন সেট শেষে মারে এগিয়ে থাকলেও, শেষ দুই সেট জিতে তার বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন বিশ্বের তৃতীয় বাছাই সিটসিপাস। মারের অভিযোগও ম্যাচের তৃতীয় সেটের পর থেকেই।

তৃতীয় সেট জিতে যখন ম্যাচে লিড নেন মারে, তখন পায়ের ব্যথায় মেডিকেল সাহায্য নেন সিটসিপাস। পরে চতুর্থ সেটটি তিনি জিতে নেন ৬-৩ গেমে। এই সেটের মাঝপথে বাথরুমের জন্য বিরতিতে যান গ্রিক তারকা। এই বিরতির আগে সেটটিতে এগিয়ে ছিলেন মারে। বিরতির পর মনোসংযোগে ব্যাঘাত ঘটায়ই ক্ষেপেছেন এ সাবেক নাম্বার ওয়ান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories