সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

তালেবানের বিজয় উদযাপন

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৫৩ বার

দীর্ঘ যুদ্ধের অবসান ঘটিয়ে সোমবার রাতে মার্কিনিদের বহনকারী উড়োজাহাজ আফগান আকাশে মিশে যাওয়ার পর ফাঁকা গুলি ছুড়ে বিজয় উদযাপন করেছেন তালেবান যোদ্ধারা। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত তালেবান যোদ্ধা হেমাদ শেরজাদ বলেন, ‘সর্বশেষ পাঁচটি ফ্লাইট কাবুল ছেড়েছে, প্রত্যাহার কার্যক্রম শেষ! আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের ২০ বছরের ত্যাগ কাজে লেগেছে।

এদিকে আজ মঙ্গলবার সকালে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদসহ অন্যরা কাবুল বিমানবন্দরে প্রবেশ করেছেন। সেখানে তিনি সংবাদ সম্মেলন করতে পারেন। আসতে পারে তালেবান সরকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা।মঙ্গলবার সকালে কাবুলের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক দেখা গেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।বিশ্বের ক্ষমতাধর সামরিক বাহিনীর সঙ্গে টানা দুই দশক যুদ্ধ করে ক্ষমতা বুঝে পেল দরিদ্রতম একটি দেশের যোদ্ধারা। ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যায়। এর পর থেকে দুই সপ্তাহে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষকে সেখান থেকে সরিয়ে এনেছে যুক্তরাষ্ট্র।
খবর আল জাজিরার

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories