শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

রংপুরে ধান কাটতে সাঁতরে নদী পার হতে গিয়ে ডুবে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১২১ বার

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর তীব্র স্রোতে ডুবে জোনাব আলী জয়নাল (৬৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত জোনাব আলী আলমবিদিতর ইউনিয়নের নগর বড়াইবাড়ি গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। 

ডুবে যাওয়ার তিন ঘণ্টা পর টার লাশ উদ্ধার করে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ইউনিট। ঘটনাটি ঘটেছে আজ সোমবার উপজেলার আলমবিদিতর ইউনিয়নের নগর বড়াইবাড়ি গ্রামে। জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৮টার সময় জোনাব আলীসহ আরও একজন কৃষক ঘাঘট নদে সাঁতার কেটে ধান ক্ষেতে কাজ করার জন্য যাচ্ছিলেন। এসময় তার সাথে থাকা অপর কৃষক সাঁতার কেটে পার হলেও জোনাব আলী নদীর পানির তীব্র স্রোতে ডুবে যান। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করেন।

গঙ্গাচড়া মডেল থানার ওসি ( তদন্ত)  নুর আলম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামালা  হয়েছে। অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories