সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

৬ মাসে মিমের জিরো ফিগার

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের পরিশ্রম সার্থক হয়েছে। দীর্ঘ ৬ মাসে ফিটনেসের প্রতি মনোযোগী এই নায়িকা গড়েছেন ‘জিরো ফিগার’। অন্তর্জালে দু’টি আবেদনময়ী ছবি প্রকাশ করে সেই খরব ভক্তদের জানিয়েছেন মিম নিজেই।

ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেসের প্রতি মনোযোগী তিনি, নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের ঘাটতি রাখেননি কখনো। তবে গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবং সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।আজ নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’ 

ছবিতে মিমকে স্বল্পবসনায় দেখা গেছে। তবে পোশাক নয়, এসব ছবিতে নজর কেড়েছে মিমের শারীরিক অবয়ব। নিজেকে আপাদমস্তক ফিট করে ফেলেছেন তিনি। যেটাকে প্রচলিত কথায় ‘জিরো ফিগার’ বলা হয়ে থাকে।

উল্লেখ্য, লকডাউন কাটিয়ে কাজে ব্যস্ত হয়েছেন মিম। শুটিং করছেন ‘অন্তর্জাল’ সিনেমার। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তরুণ তারকারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories