শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৬৬ বার

টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। এসময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রবিবার ২৯ আগষ্ট নগরীর হোসেন মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহারাব হোসেন (৩০) রাজবাড়ী জেলা সদরের জয়পুরাহাট গ্রামের আব্দুল মান্নানের ছেলে, রফিকুল ইসলাম (৪২) সিরাজগঞ্জের চৌহালী থানার খাসকাওলি মধ্যজোত পাড়া গ্রামের আহসানুল্লা ছেলে, সাইফুল ইসলাম (২২) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নয়নপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গাজীপুরগামী একটি প্রিমিও প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ওই ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক চোরাচালানে ব্যবহারিত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিপূর্বে বিভিন্ন এলাকা থেকে এ ধরনের মাদকের চালান আটক করা হয়েছে। মূলত সীমান্তবর্তী জেলাগুলো থেকে এ ধরনের মাদকের চালানগুলো গাজীপুরে বিভিন্ন থানা এলাকায় নিয়ে আসা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories