সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ঐশ্বরিয়ার লুক ফাঁস

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৭৫ বার

সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন। বর্তমানে মনি রত্নমের ‘পোন্নিইন সেলবান’ সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয়া।ভারতের মধ্যপ্রদেশে হচ্ছে এর দৃশ্যধারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে শুটিং সেট থেকে এই অভিনেত্রীর লুক ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ছবিতে রানির লুকে ভারি শাড়ি-গহনায় দেখা গেছে বচ্চন বধূকে। একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে আয়না। চুলে নানা রকম গহনা, সিল্কের দামি শাড়ি পরে ঐশ্বরিয়া। তার পাশে সিনেমার অন্য কলাকুশলীরা।জানা গেছে, সিনেমার গল্পটি ১০ শতকের। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি ক্ষমতালোভী ও তার চরিত্রটি খুবই রহস্যময়। তিনি চোলা সাম্রাজ্যের পতনের জন্য স্বামীকে ব্যবহার করে ষড়যন্ত্র করেন। কারণ তিনি চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন। সিনেমাটিতে ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এতে নন্দিনী ও তার মা মন্দকিনি দেবীর চরিত্রে অভিনয় করবেন তিনি।ঐশ্বরিয়া ছাড়াও সিনেমাটিতে চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, অথর্ব্য মুরালি, নাসের, আর পার্থিবন, শরৎকুমার, কীর্তি সুরেশ, অমলা পাল এবং রাশি খান্না অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories