বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

মডার্নার ১৬ লাখের বেশি টিকা ডোজ ফেলে দিল জাপান

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭৯ বার

ভেজাল ও দূষিত উপাদানের উপস্থিতি থাকায় জাপানে করোনা টিকা মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ স্থগিতাদেশ দিয়েছে। বৃহস্পতিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার একটি ব্যাচে এই ভেজাল বা দূষিত ডোজগুলো পাওয়া গেছে। ওই ব্যাচটিতে প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৪০০ ডোজ ছিল।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদিও বলা হয়েছে, মডার্নার ডোজে ‘অপরিচিত’ উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে, তবে সেটি কী ধরনের উপদান সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।তবে তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, টিকার ডোজে কণা জাতীয় উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, মডার্না টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার জাপানি ব্যবসায়িক অংশীদার তাকেদা ফার্মাসিউটিক্যালস গত ১৬ আগস্ট প্রথম এই টিকার ডোজে ভেজাল বা দুষণযুক্ত উপাদানের উপস্থিতি সম্পর্কে জানতে পারে।মডার্নার কোন ব্যাচে এই ভেজাল ডোজসমূহ ছিল এবং আনুমানিক কতগুলো ভেজাল ডোজ থাকতে পারে, তা অনুসন্ধানে সময় ব্য়ায় হওয়ার কারণে ১০ দিন পর স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, যে ব্যাচটিতে এই ভেজাল টিকার ডোজগুলো পাওয়া গেছে, সেটি জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্য ৬ আগস্ট নিয়ে যাওয়া হয়েছিল।তবে ওই দিন থেকে ১৬ আগস্ট- মোট দশ দিনে সেই ব্যাচ থেকে কী পরিমাণ ডোজ টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, তা জানায় নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের জাতীয় দৈনিক জাপান টাইমস জানিয়েছে, ওসাকা ছাড়াও দেশের অন্যান্য ৭ টি টিকাদান কেন্দ্রে মডার্নার ভেজাল ডোজ পাওয়া গেছে।এদিকে, এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, জাপানে ভেজাল টিকার ডোজ পাওয়ার ঘটনাটি কোম্পানি কর্তৃপক্ষ অবগত হয়েছে এবং এ ব্যাপারে কোম্পানি নিজস্ব তদন্তের পাশাপাশি জাপানের সরকারকে সার্বিক সযোগিতা করতে প্রস্তুত।প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জাপানে মডার্নার যে ব্যাচটিতে এই ভেজাল ডোজগুলো পাওয়া গেছে, সেগুলো প্রস্তুত ও প্রক্রিয়াজাত করা হয়েছিল স্পেনের ওষুধ ও টিকার প্রস্তুতকারী কোম্পানি রভিতে।গত বছরের ডিসেম্বর থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে জাপানে। এতদিন এই কর্মসূচিতে ফাইজার-বায়োএনটেক ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ব্যবহার হয়ে আসছিল। গত মে থেকে তৃতীয় টিকা হিসেবে কর্মসূচিতে ব্যবহার হচ্ছে মডার্না।সরকারি তথ্য অনুযায়ী, জাপানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশ করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন এবং প্রায় ৫০ শতাংশ নিয়েছেন টিকার প্রথম ডোজ।
খবর বিবিসি, রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories