রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে রেলস্টেশনে নারী যাত্রী অপহরণ ও গণধর্ষণের শিকার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১১৭ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশনে এক নারী যাত্রী অপহরণের পর গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, উক্ত উপজেলার বাহিমান গ্রামের ওই নারী ও তার স্বামী ট্রেনযোগে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রোববার বিকেলে ওই রেলস্টেশনে যায়। স্টেশনের পাশে একটি চায়ের স্টলে স্ত্রীকে রেখে টাকা ভাঙাতে পাশের বাজারে যান। সে ফিরে এসে ওই চায়ের স্টল বন্ধ দেখে স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করে কোথাও সন্ধান পায়নি। সোমবার সকালে ওই রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেতকান্দি গ্রামের একটি আমবাগানের মধ্যে অসুস্থ অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

এ সময় পুলিশের সহযোগীতায় তার স্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্ত্রী কিছুটা সুস্থ্য হওয়ার পর জানতে পারে কয়েকজন দূর্বৃত্ত তাকে বিশেষ কৌশলে অপরহরণ করে এবং তাকে ওই আমবাগানে অজ্ঞান করে রাতভর ধর্ষণ করে। পুলিশ কর্মকর্তারা ওইদিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে নির্যাতিতা ওই নারীর স্বামী বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ গণধর্ষণ মামলা ওসি নিজে তদন্তভার নিয়েছেন। এ মামলায় জড়িতদের চিহিৃত ও গ্রেফতারে এলাকায় জোর অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories