মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

দুর্গা পূজায় আসছে ‘পদ্মাপুরাণ’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৬৯ বার

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো প্রেক্ষাগৃহ। দেড় বছর ধরে ঈদ বা পূজায় মুক্তি পায়নি কোনো সিনেমা। বর্তমানে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে সরকার। সিনেমা হল খোলার খবরে এরই মধ্যে আসলো নির্মাতা রাশিদ পলাশের দ্বিতীয় চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’ মুক্তির খবর। আগামী দুর্গা পূজা উপলক্ষে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিউজজি’কে জানিয়েছেন রাশিদ পলাশ।তিনি বলেন, ‘পদ্মাপুরাণ’ একটা যুদ্ধ ছিলো আমাদের জন্য। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এ অসাধ্য সাধন। পুরো কৃতিত্ব টিমের। আসছে পূজায় সিনমোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমা হলের পাশাপাশি দর্শক সিনেমাটি ওটিটি প্লাটফর্মেও দেখতে পাবে।

পূণ্য ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, প্রসূন আজাদ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, জয়রাজ, হেদায়েত নান্নু, সুচনা সিকদার, রেশমী, সাদিয়া তানজিন প্রমুখ।রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘নাইওর’। নির্মাণাধীন রয়েছে তার তৃতীয় চলচ্চিত্র ‘প্রীতিলতা’। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমণি। চলতি মাসেই সিনেমাটির বাকি থাকা শুটিং শুরুর কথা থাকলেও নায়িকা পরীমণি কারাগারে থাকার কারণে বর্তমানে এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories