রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মাগুরায় ক্যাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, মাগুরা
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৮০ বার

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাঁশিনাথপুর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম মোল্যা সদর উপজেলার কাঁশিনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম মোল্যার ছেলে। ইব্রাহিমের ভাই ইসমাইল মোল্যা জানান, বুধবার ভোরে কাঁশিনাথপুর চারাবটতলা মসজিদে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয় ইব্রাহিম। এ সময় ঝিনাইদহগামী একটি ক্যাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রাক চালক আল আমিনকে (২৭) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল থেকে ক্যাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories