রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৮৮ বার

সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার শিরোপা জেতা ৫ ফুটবলারকে বিশেষ সম্মাননা দিয়েছে পিএসজি। সম্মাননা পাওয়া ৫ ফুটবলারের ৩ জন আবার আর্জেন্টিনার।

তারা হলেন- লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। আর বাকি ২ জন হলেন- ইউরোজয়ী ইতালি দলের সদস্য জিয়ানলুইজি দোনারুমা এবং মার্কো ভেরাত্তি।২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় ভূমিকা ছিল মেসির। আসরে সবচেয়ে বেশি ৪টি গোল করেছেন তিনি। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আসর সর্বোচ্চ ৫টি। কোপার পুরো আসরে মেসি আলো ছড়ালেও ফাইনালের নায়ক ডি মারিয়া। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত মারাকান স্টেডিয়ামের ওই ফাইনালে জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর পুরো আসরেই আলবিসেলেস্তেদের রক্ষণ সামলাতে দারুণ ভূমিকা রেখেন পারেদেস।

অন্যদিকে গত ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন দোনারুমা। এই ইতালিয়ান গোলরক্ষক টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। ইতালিয়ান সেন্টার মিডমিল্ডার মার্কো ভেরাত্তি সেই ২০১২ সাল থেকে আছেন প্যারিসের ক্লাবটিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories