বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৯৯৯ এ ফোন দিয়ে প্রাণে রক্ষা টঙ্গীতে বাবা-ছেলে খুন.বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন শাহবাগে হামলার ঘটনায় ঢাবি প্রশাসনের কাছে ডাকসুর ৬ দাবি যদি নিজের দেশ নিয়ে বেশি অহংকার থাকে স্বয়ংক্রিয়ভাবেই শত্রুপক্ষ দাঁড়িয়ে যাবে: রিজভী হরমুজ নিয়ে ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প ইরানের নতুন প্রস্তাব: হরমুজ খুললে বা না খুললে— তেলের বাজারে কী হতে পারে? ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন শেলটেক আছে এগলাল’স এবিসি চ্যারিটি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে

নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক ঘোষণার দাবিতে বরিশালে মানববন্ধন

জেলা প্রতিনিধি, বরিশাল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৯১ বার

ভূমি, কৃষি, নদী-খাল দখল-দূষন, পরিবেশ-প্রতিবেশ এবং জলবায়ুর বিরূপ প্রভাবের প্রতিবাদে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ এবং ভূমি অধিকার নেটওয়ার্ক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সামাজিক সংগঠক কাজী মিজানুর রহমান, শুভংকর চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ অন্যান্যরা। তাদের ২০ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন বরিশালের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা অতিদ্রুত জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে নদীর অভিভাবক ঘোষনার দাবি জানান। একই সাথে নদী ও খাল রক্ষায় তাদের ২০ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। 

গুরুত্বপূর্ণ দাবিগুলো হলো কীর্তনখোলা নদীর ও নগরীর মধ্যে থেকে বয়ে যাওয়া খাল মৌজাম্যাপ অনুসরন করে সীমানা নির্ধারন ও স্থায়ী পিলার স্থাপন, কীর্তনখোলা নদীর ৮টি হট স্পট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ সহ নদীর তীর স্থায়ী সংরক্ষন এবং নগরীর খালসমূহের পতন মুখ থেকে পলি অপসারন সহ ২০ দফা দাবি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories