মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

প্রেমিক নিয়ে মালদ্বীপে শ্রাবন্তী, সঙ্গে প্রেমিকাসহ ছেলে !

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৬০ বার

প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মলদ্বীপে ঘুরতে গিয়েছেন শ্রাবন্তী, সঙ্গী তার একমাত্র ছেলে ঝিনুক এবং তার প্রেমিকা দামিনী। ভারতীয় গণমাধ্যম বলছে, একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। 

এদিকে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে মকটেল হাতে পোজ দিয়েছেন শ্রাবন্তী। তার পরনে সাদা পাতলা লম্বা ঝুলের শার্ট। পাতলা শার্টের উপর দিয়ে দেখা যাচ্ছে তার নীল রঙের বিকিনি। সোমবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এমন ছবি দিয়ে ফের বিতর্কে জড়িয়েছেন শ্রাবন্তী।

এর আগে, সম্প্রতি ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এর মধ্যে মালদ্বীপ ট্যুরে তারা ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীর ইনস্টাগ্রামে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি দেখা গেছে। তবে অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর কোনো ছবি এখনো প্রকাশ হয়নি। চারজনের একসঙ্গেও কোনো ছবি নেই।  

২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। এই দম্পতির ছেলে অভিমন্যু। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজ নামক মডেলকে বিয়ে করলেও সেই সংসারেও বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।  

এরপর ২০১৯ রোশান সিংকে বিয়ে করেন, সেই সংসারও ভাঙনের পথে। গত বছরে অক্টোবর থেকে আলাদা থাকছেন তারা। আইনি বিচ্ছেদ হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যেই অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমে জাড়ানোর গুঞ্জন ছড়ায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories