রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এলজিইডি’র এক কর্মচারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার কাপাসিয়া থানাধীন চর নিলক্ষী এলাকার মৃত ইয়াছিনের ছেলে মো. মোক্তার হোসেন (৫৫) এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন মধ্যভুরুলিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মিস্টার (২২)।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই মোঃ আরিফ হোসেন জানান, এলজিইডি’র রোলার ড্রাইভার মোক্তার হেসেন ডিউটি শেষে সোমবার বিকেলে মোটর সাইকেল যোগে গাজীপুরের নলজানীস্থ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে কাপাসিয়ার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নান্দুয়াইন এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেইটের সামনে পৌছলে পেছন থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলকে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। 

এদিকে একইদিন দুপুরে জয়দেবপুর-কাপাসিয়া সড়কের শ্রীপুরের মারতা বাজার এলাকায় জয়দেবপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী যুবক মিস্টার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories