শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

হোসনি দালানের ভেতরে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১০৫ বার

রাজধানীর হোসনি দালানের ভেতরে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হোসনি দালানের ভেতরেই তাজিয়া মিছিল বের করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।সে নির্দেশনা মেনেই শুক্রবার সকাল ৮টার পর থেকে রাজধানীর হোসনি দালান ও এর আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। যারা এসেছেন তাদের বেশিরভাগেরই পরনে শোকের রঙ কালো পোশাক রয়েছে। পাশাপাশি তাদের হাতে আছে কালো, লাল রঙের আলাম বা নিশান। তাজিয়া মিছিলে যোগ দিয়ে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বুক চাপড়িয়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তুলছেন। তাদের মাতমে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। 

৬১ হিজরির আশুরা বা ১০ মহররমে (১০ অক্টোবর ৬৮০ খ্রিস্টাব্দ) ইরাকের কারবালা প্রান্তরে শহীদ হন রাসুলুল্লাহ (সা.)-এর দৌহিত্র হোসাইন ইবনে আলী (রা.)। সেই সঙ্গে পরিবারের সদস্যসহ কারবালা প্রান্তরে তার মোট ৭১ জন সঙ্গী শাহাদত বরণ করেছিলেন।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories