রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দিনাজপুরের পার্বতীপুরে স্যুঁটারগান ও নাইন এমএম পিস্তলসহ কলেজ ছাত্র গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৩৬ বার

দিনাজপুরের পার্বতীপুর সজিব রানা (২২) নামে এক কলেজ ছাত্রের নিকট থেকে দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান সামসুদ্দিনের কুতুবপুরের লিচু বাগানে অবস্থানকালে এঘটনায় গ্রেপ্তার সজিব রানার স্কুল ব্যাগ থেকে একটি লোহার তৈরী দেশি স্যুঁটারগান (এলজি) ও ২৭ মডেলের একটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সজিব পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের আমিনুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মাননীয় বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের আগ্নেয়াস্ত্র আইনের ১৯এর ২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories