বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ভারত ও আফ্রিকায় কোভিশিল্ডের নকল টিকায় ডব্লিউএইচওর উদ্বেগ

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১১১ বার

ভারত-আফ্রিকায় কোভিড টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সংস্করণ কোভিশিল্ডের নকল ডোজ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  বুধবার (১৮ আগস্ট) এ খবর জানিয়েছে বিবিসি ।

ভারত ও আফ্রিকার কর্তৃপক্ষ জুলাই থেকে আগস্টের মধ্যে ডোজগুলো জব্দ করেছে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এ বিষয়ে এক বিবৃতিকে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, ‘ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিশিল্ড টিকার উল্লেখযোগ্য পরিমাণ নকল ডোজ উদ্ধার হয়েছে।

ওই টিকার প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যে স্বীকার করেছে।  উদ্ধার করা ডোজগুলো নকল বা ভুয়া।বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল ডোজ উদ্ধারের ঘটানায় উদ্বিগ্ন। কারণ, এসব কর্মকাণ্ডের ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। মহামারি দীর্ঘায়িত হচ্ছে। ’ ভারতের কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত এ সম্পর্কে দাপ্তরিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।  তবে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ ধরনের ঘটনা এড়াতে আগেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম।  কিন্তু তার পরও এটি এড়ানো গেল না। নকল ডোজ কারা উৎপাদন করছে, খোঁজ পেতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories