শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

তালেবান বিষয়ক তথ্য নিষিদ্ধ করেছে ফেসবুক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১০৯ বার

তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক; তাই তাদের সব পোস্ট ও সমর্থনকারী মন্তব্য এই প্ল্যাটফর্মে নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক এই তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে। তাদের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

যোগাযোগের জন্য তালেবান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সাথে সংযুক্ত কোনো একাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি।

নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার ও ইউটিউবও। -বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories