রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

গাইবান্ধায় ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত ধর্ষককে গণপিটুনি

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা
  • আপলোডের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৭৭ বার

গাইবান্ধা সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন।
বুধবার ১৮ আগস্ট সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের সরিষার খামার গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মফিয়া (৬৫) বছর বয়সের ওই ব্যক্তি একই ইউনিয়নের বাসিন্দা। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে পুলিশে দেয়া হয়।
স্থানীয়রা জানান,ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে দাদার বাড়িতে বেড়াতে যাচ্ছিল শিশুটি। এ সময় তাকে সড়কের পাশে একটি স্কুলের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে শিশুটিকে নরখাদকের হাত থেকে উদ্ধার করে লম্পটকে গণপিটুনি দেয়।
সদর থানার সহকারী উপ পরির্দশক (এএসআই) মো. শফিক এসে ওই নর পশুকে  আটক করেন।
এএসআই শফিক বলেন, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হবে।
এছাড়াও গত বছর ওই ব্যক্তির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সদর থানায় একটি মামলা আছে। এতদিন তিনি জামিনে ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories