বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না : রাশেদ খাঁন এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যস্ততম রাজধানী ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে কঠোর ডিএনসিসি, কোন ছাড় নয় দখলদারদের

স্ত্রীর কবরে ফুল দিয়ে দোয়া করলেন মাহাথির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার

শতবর্ষী স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে হারানোর তিন দিন পর তার কবরে গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ।
বৃহস্পতিবার সকালে পুত্রজয়ার প্রেসিন্ট ২০ ইসলামিক কবরস্থানে গিয়ে স্ত্রীর কবরে ফুল দেন তিনি। দুই হাত তুলে দোয়া করার পর কিছুক্ষণ নীরবে অবস্থান করে কবরস্থান ত্যাগ করেন মাহাথির।
কবরস্থানে মাহাথিরকে শান্ত ও নীরব দেখা যায়। স্ত্রীর কবরে ফুল দিয়ে দোয়া করার সময় তিনি কিছুক্ষণ সেখানে অবস্থান করেন। পরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কবরস্থান থেকে বেরিয়ে যান।
গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর পর এবার তার কবরে গিয়ে দোয়া করলেন মাহাথির। সিতি হাসমাহ ছিলেন একজন চিকিৎসক এবং মালয়েশিয়ার জাতীয় জীবনে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তার বিয়ে হয়। এরপর প্রায় সাত দশক তারা একসঙ্গে ছিলেন। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও সিতি হাসমাহ ছিলেন তার পাশে।
মাহাথির প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। পরে ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় সিতি হাসমাহ সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
সিতি হাসমাহর মৃত্যুর পর ২৮ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ইস্তানা নেগারা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। রাজপরিবার, প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories