মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার

গাজীপুরের টঙ্গীতে ২৮ সেপ্টেম্বর রাতের অন্ধকারে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর রেললাইনের পাশে একদল দুস্কৃতকারী ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে জয় হোসেন (২৫) নামের এক যুবককে হত্যা করেছে। খবর পেয়ে স্থানীয় রেলওয়ে নিরাপত্তা পুলিশ (জিআরপি) নিহতের লাশ উদ্ধার করেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় লোকজন এবং জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, জয় হোসেন টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির বাসিন্দা মৃত সিরাজ মিয়ার ছেলে। তার নামে মাদক বিক্রি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে। একই বস্তির বাসিন্দা মাদক ব্যবসায়ী লাকির ছেলে নামে হিসেবে পরিচিত এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ও ছিনতাইকারী হাসানের নেতৃত্বে তার ভাই হোসেনসহ কয়েকজন মিলে রাত আনুমানিক ৮টার দিকে টঙ্গীর নতুন বাজারস্থ কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির বাসা থেকে জয়কে ডেকে নিয়ে যায়। এর ঘন্টাখানেক পর টঙ্গী রেলওয়ে ষ্টেশন পুলিশ ফাঁড়ির উত্তর পাশে বটতলাস্থ রেললাইন সংলগ্ন দূস্কৃতকারীরা জয়কে এলোপাথারী কুপিয়ে হত্যা করে। পরে তার মৃতদেহ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে জয় এর মৃতদেহ উদ্ধার করে। এঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তির বাসিন্দাসহ আশপাশের শতশত লোক ঘটনাস্থলে ভীড় জমায়।
এ সময় বস্তির অধিকাংশ বাসিন্দা জানান, এ হত্যাকান্ডের সাথে লাকির ছেলে হাসান ও হোসেনের সম্পৃক্ততা রয়েছে এবং ঘটনার পর পর লাকি এবং তার ছেলে হাসান ও হোসেনসহ তাদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। জয় এর আত্বীয়-স্বজন এবং পরিবারের সদস্যগনসহ স্থানীয়রা জয়কে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের অবিলম্ভে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানান।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিহত জয় এবং হাসান ও তার ভাই হোসেন একই সাথে চলাফেরাসহ টঙ্গী রেলওয়ে ষ্টেশনসহ দত্তপাড়া, বনমালা, তিস্তার গেইট, কেরানীরটেক, আমতলী, গোপালপুর, টিএন্ডটি, মরকুন পশ্চিমপাড়া, নতুনবাজার, মেঘনা রোডসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের নিয়ন্ত্রনে রয়েছে ১৪ থকে ২৫ বছর বয়সী পৃথক দুটি চিহ্নিত মাদক বিক্রি এবং ছিনতাইকারী গ্রুপ। সম্প্রতি জয়ের সাথে হাসান ও হোসেনের ভাগবাটোয়ারা নিয়ে দন্ধ সৃষ্টি হলে তারা আলাদা দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের মাঝে বিরোধ চরমে উঠে। স্থানীয়রা ধারনা করছে, এরই জের ধরে জয়কে পরিকল্পিত ভাবে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
এব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) ইনচার্জ বলেন, হত্যাকান্ডের শিকার জয় এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। ঘটনাটির তদন্ত এবং আইনী প্রক্রিয়া চলমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories