মালদ্বীপের রাজধানী মালেতে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি মো. হাসান মিয়ার মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন, মালে।
মো. হাসান মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা। তিনি গত ১৬ জুন ২০২৬ কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে আসেন। পরবর্তীতে ১ সেপ্টেম্বর ২০২৬ তিনি মালেতে মৃত্যুবরণ করেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হয়।
হাসান মিয়ার মরদেহ দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন তাঁর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে।
এ ঘটনায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply