সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান ডিভিশনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বায়ুদূষণের মাত্রা জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সারাওয়াকের সারিয়ান ডিভিশনজুড়ে জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম।
সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই অঞ্চলের এয়ার পলিউট্যান্ট ইনডেক্স (এপিআই) এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনার প্রয়োজন দেখা দেয়।
জরুরি অবস্থার আওতায় আগামী সোমবার থেকে সারিয়ানে ৬৪৭টি স্কুল বন্ধ থাকবে। অন্তত আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলনকেন্দ্রিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু থাকবে।
ধোঁয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে সারাওয়াকে তিন দিনের ‘ক্লাউড সিডিং’ বা কৃত্রিমভাবে বৃষ্টির মেঘ তৈরির কার্যক্রম শুরু করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে আরও অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা থাকায় এ কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়, শুধু সারিয়ান ডিভিশনে প্রযোজ্য। তবে পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বাসিন্দাদের বাইরে যাতায়াত কমানো এবং খোলা জায়গায় অতিরিক্ত পরিশ্রমের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ ধোঁয়ায় আক্রান্ত। পার্শ্ববর্তী সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অংশের বিভিন্ন এলাকাতেও এর প্রভাব পড়েছে।
ইন্দোনেশিয়ার কালিমান্তান ও সুমাত্রাসহ বিভিন্ন এলাকায় জ্বলতে থাকা দাবানল থেকেই এবারের আন্তঃসীমান্ত ধোঁয়ার উৎপত্তি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মৌসুমি দাবানলের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও এর প্রভাব পড়ছে।
প্রতিবেশী ব্রুনাইয়েও ধোঁয়ার খবর পাওয়া গেছে। সিঙ্গাপুরও বায়ুমানের অবনতি নিয়ে সতর্কতা জারি করার উদ্যোগ নিয়েছে। দেশটির ২৪ ঘণ্টার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিদিন ধোঁয়া পরিস্থিতির পূর্বাভাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৩ সালের পর এই প্রথম দেশটিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ফিলিপাইনেও ইন্দোনেশিয়ার এই দাবানলের ধোঁয়ার প্রভাব পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র রাজধানী ম্যানিলাসহ ১২টিরও বেশি প্রদেশে শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞানীরা বলছেন, চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এতে আরও উষ্ণ ও শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে দাবানলের তীব্রতা বাড়তে পারে।
ফলে ইন্দোনেশিয়ায় চলমান দাবানল আরও ছড়িয়ে পড়লে সীমান্ত পেরিয়ে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও ধোঁয়াশা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories