বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মিড-ডে মিল অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি হাজ্জাজ গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, নীতিমালা করে হয়তো আইনের মধ্যে আনতে পারব। তবে নৈতিকভাবে মাথায় রাখতে হবে-একটি হাফ-ট্রুথ (আংশিক সত্য) সংবাদের জন্য যাতে কারো ক্ষতি না হয়। আবার কারো বেশি প্রশংসাও যাতে না হয়। গণতন্ত্রে সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে মিডিয়া একদম ফ্রি। আপনারা (সাংবাদিকরা) আপনাদের মতো করে কাজ করবেন। আমি মনে করি মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ, আমাদের কাজগুলো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেগুলো আপনারা দেখবেন। একই সময়ে আবার এটাও মাথায় রাখতে হবে আপনাদের কলমের লিখনিতে যাতে কারো জীবন, ক্যারিয়ার, মান-সম্মান নষ্ট না হয়, এটা নৈতিক দায়িত্ব।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আমি সংবাদ মাধ্যমের ওপর কখনো হস্তক্ষেপ করি নাই। আমি বিশ্বাস করি ২০টি টিভি চ্যানেল ও হাজার হাজার পত্রিকা আপনার পক্ষে থাকলেও আল্লাহ যদি না চায় আপনি থাকতে পারবেন না। এর সবচেয়ে বড় উদাহরণ এই ফ্যাসিস্ট রেজিম। গত দুই বছর আগে আমরা দেখেছি যে, সব আপনার পক্ষ থাকলেও যখন সময় থাকবে না তখন কেউ আপনার পক্ষে থাকবে না। আল্লাহ যখন চাইবে না তখন মানুষের মনের মধ্যেই আপনার প্রতি ঘৃণা দিয়ে দিবে।
আমার কখনো আগ্রহ ছিল না যে, আমার পক্ষে ১০ জন সাংবাদিক লিখবে বা না লিখলে আমি ফোন করে তাদের চাকরি নষ্ট করব। আমরা এই চর্চা থেকে বের হতে চাই।
সাইবার বুলিং নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাইবার বুলিং একটা বড় ইস্যু, সাইবারে এ ধরনের নিউজের জন্য সংবাদের সৃজনশীলতা অনেক কমে গেছে। মানুষ দেখলেই বলে এটা ফেইক নিউজ (ভুয়া সংবাদ)। একটি সঠিক নিউজ দেখলেও মানুষ এখন সন্দেহ প্রকাশ করেন।
পার্থ বলেন, আজকে পরিস্থিতি আলাদা, জেনারেশন আলাদা এবং মিডিয়াসহ সব কিছুই আলাদা। আপনারা যখন কলম নিবেন, লিখবেন আমাদের সমালোচনা করবেন। আমাদের কাজগুলো কোথায় কোথায় ঠিকমতো হচ্ছে সেই জিনিসগুলো দেখবেন। আমরা যেই বরাদ্দগুলো দিচ্ছি, যেই কাজগুলো করার চেষ্টা করছি এগুলো কি সততার সঙ্গে হচ্ছে কি না সেগুলোর ব্যাপারে আমাকে জানাবেন। আমাদের নিয়ে সংবাদ করবেন আমাদের সাহায্য করার জন্য, যাতে করে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। খেয়াল রাখতে হবে ওই সংবাদের মধ্যে যাতে দূষিত কিছু না থাকে। আপনি আমাকে পছন্দ করেন না বা রাগ ও ক্ষোভ থেকে যাতে সংবাদ না হয়।
ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি মো. আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, জামায়াতে ইসলামীর জেলার পলিটিক্যাল সেক্রেটারি জিয়া উল মোরশেদ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, প্রবীণ সাংবাদিক এম এ তাহের প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories