শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে ভিক্ষুকের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৪৪ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ১৫ আগষ্ট দুপুর আনুমানিক ১২ঘটিকায় হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী কলেজের সামনে ইমাম কাউন্টারে ইমাম গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ভিক্ষুক (৭০) মৃত্যু হয়েছে।

জানা যায়, কলেজের সামনে দাড়িঁয়ে থাকা ইমাম বাসে হেলান দিয়ে ভিক্ষুক টাকা গননা করার সময় চালক হঠাৎ করে স্টার্ট দিয়ে বাস টান দিলে ভিক্ষুক ছিটকে বাসের পিছনের চাকায় নিচে পড়ে দু’পা ভেঙ্গে কমর পর্যন্ত থেতলে যায়। গুরুতর আহত অবস্থায় হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভিক্ষুক যন্ত্রনায় ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ইমাম বাস (ঢাকা মেট্রো -ব – ১৩০৬২৯) এবং গাড়ীর হেলপার শাফায়েত (২২) কে আটক করে। গাড়ীর মূল চালক সুমন মিয়া পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুুতি চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories